সব
facebook raytahost.com
সিঁদুর খেলার মধ্য দিয়ে নরসিংদীতে মা দুর্গাকে বিদায় | Holypennews

সিঁদুর খেলার মধ্য দিয়ে নরসিংদীতে মা দুর্গাকে বিদায়

সিঁদুর খেলার মধ্য দিয়ে নরসিংদীতে মা দুর্গাকে বিদায়

নিজস্ব প্রতিধেদক

পূজা-অর্চনা, অঞ্জলী, দর্পণ বিসর্জন শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে নরসিংদীতে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা শেষ হয়। এরপর সনাতন ধর্মের প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাঁধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তরা দেবী মহামায়াকে বিদায় জানান।

ভক্তরা জানান, ‘আসছে বছর আবার হবে’ এই আহ্বানে বিদায়ের ঘণ্টা বেজেছে। তাই দেবী মাকে একবার দর্শন করে শান্তির পরশ নিয়ে ঘরে ফিরবেন— এই আশায় আবালবৃদ্ধবণিতা নরসিংদীর বিভিন্ন পূজামন্ডপগুলোতে ভিড় জমান। সিঁদুর খেলায় মেতে ওঠেন মন্ডপে উপস্থিত সধবা নারীরা। মাকে বিদায় দিয়ে তাদের মন খারাপ হলেও এই সিঁদুর খেলার মধ্যদিয়ে তাদের সেই বিষন্নতা কাটাতে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে। এসময় মন্ডপে মন্ডপে ধ্বনিত হয় “বলো দুর্গা মা কি… জয়”।

সদবা নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করছেন যেন শাঁখা-সিঁদুর নিয়ে বেঁচে থাকতে পারেন। মায়ের কাছে প্রার্থনা করেন— যেন প্রতি বছর এমনিভাবে তারা আনন্দের সাথে মাকে বরণ ও বিদায় জানাতে পারেন।

দশমীবিহিত সকল আচার অনুষ্ঠান শেষে রাত রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। দুর্গতিনাশিনী মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরবেন সবাই। মিলিত হবেন আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com