গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সাথে পরকিয়া সন্দেহে বন্ধু আবু সাঈদ (২৩) কে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাওনা মধ্যপাড়া গ্রামের মেঘনা গ্রæপের এক্সিকিউটিভ গ্রীন টেক্সটাইলের সামনে একটি সেলুনের ভিতর এ ঘটনা ঘটে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে আবু সাঈদের মরদেহ উদ্ধার করেন শ্রীপুর থানা পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত আবু সাঈদের বন্ধু সেলুনের নরসুন্দর খলিল।
নিহত পোশাক শ্রমিক আবু সাঈদ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের আল আমিন সরকার বাবুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রæপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
অভিযুক্ত নরসুন্দর মো. খলিল মিয়া (২৬) সিলেটের সদর উপজেলার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। তিনি মাওনা মধ্যপাড়া এলাকার স্থানীয় রায়হানের একটি দোতলায় দোকান ভাড়া নিয়ে জেন্টস পার্লার নামক একটি সেলুন পরিচালনা করতেন। খলিল মিয়া স্ত্রী-সন্তান নিয়ে পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই রিগ্যান মোল্লা বলেন, গত ১০ দিন পূর্বে স্থানীয় আবু রায়হানের দোতলা দোকান ভাড়া নিয়ে সেলুন শুরু করে খলিল। কিন্তু এর পূর্ব থেকেই খলিল এবং আবু সাঈদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। আবু সাঈদ নিয়মিত খলিলের বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি বুঝতে পেরে বুধবার রাতে সাঈদকে সেলুনে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2026 Holypennews. All rights reserved.