সব
facebook raytahost.com
রায়পুরায় সাংসারিক কলহ মিটাতে এসে টেটার আঘাতে ছোট ভাইকে খুন | Holypennews

রায়পুরায় সাংসারিক কলহ মিটাতে এসে টেটার আঘাতে ছোট ভাইকে খুন

রায়পুরায় সাংসারিক কলহ মিটাতে এসে টেটার আঘাতে ছোট ভাইকে খুন

খাসখবর প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় ছোট ভাইয়ের সাংসারিক কলহ মেটাতে এসে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া (৪২) রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকার মৃত আ: মান্নান মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সাংসারিক দ্বন্দ্বে শহিদ মিয়া তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় তাদের কলহ মেটাতে বড় ভাই ইদ্রিস মিয়া সেখানে যান। কলোহ মেটানোরর এক পর্যায়ে বড় ভাই ইদ্রিস মিয়া উত্তেজিত হয়ে ছোট ভাই শহিদ মিয়াকে ঘরে থাকি টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় সে ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তার নিস্তেজ হয়ে পড়লে কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com