সব
facebook raytahost.com
রায়পুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা ও র‍্যালী | Holypennews

রায়পুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা ও র‍্যালী

রায়পুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা ও র‍্যালী

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী রায়পুরায়  জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন করা হয়েছে।  জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে এলাকার সাধারণ মানুষের মধ‍্যে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও এক বর্ণাঢ‍্য র‍্যালী বের করা হয়। এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবসে প্রতিপাদ‍্য বিষয় ছিল “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”।
দিবসটি উপলক্ষ‍্যে শনিবার (২২ অক্টোবর) সকালে নরসিংদীর দুর্ঘটনা প্রবন এলাকা রায়পুরার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, গাড়ির মালিক, চালক ও এলাকার জনসাধারণ  নিয়ে এক জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম ইবনুল হাসান  এর সভাপতিত্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সত্যজিত ঘোষ, রায়পুরার উপজেলা চেয়ারমান আব্দুস সাদেক,  রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সে আইন কঠোর ভাবে মেনে চলার জন্যে উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।
আলোচনা সভার শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় র‍্যালীটি ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com