সব
facebook raytahost.com
রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটাযুদ্ধে ১ জন নিহত | Holypennews

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটাযুদ্ধে ১ জন নিহত

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটাযুদ্ধে ১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আজগর আলী (৫৫) একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দিতে বর্তমান ইউপি সদস্য আব্দুল খালেক হাজী ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজগর আলী ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এবং পেশায় একজন জেলে।
আহতরা হলো চান মিয়া, বাচ্চু মিয়া, শাহীন মিয়া এবং অজ্ঞাত আরও দুজন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচ মাস আগে শ্রীনগর ইউপি সদস্য আব্দুল খালেক ও সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহ আলম মেম্বারের এক সমর্থক নিহত হন। এরই জেরে বর্তমান ইউপি সদস্য খালেকের লোকজন পাঁচ মাস ধরে গ্রামছাড়া ছিলেন। গত ৫ মাস গ্রামের বাইরে থাকার পর শনিবার সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের সংঘর্ষ বাধে এবং টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে খালেক গ্রুপের সমর্থক আজগর আলীর মৃত্যু হয় এবং আহত হয়েছে উভয় গ্রুপের আরও ৫ জন।  আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভৈরবের একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com