সব
facebook raytahost.com
রায়পুরা প্রেসক্লাবকে পররাষ্ট্র উপদেষ্টা স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান | Holypennews

রায়পুরা প্রেসক্লাবকে পররাষ্ট্র উপদেষ্টা স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান

রায়পুরা প্রেসক্লাবকে পররাষ্ট্র উপদেষ্টা স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান

মো. ফরিদ উদ্দিন

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের অবকাঠামগত উন্নয়নের জন্য পররাষ্ট্র উপদেষ্টা উপজেলার কৃতি সন্তান মো. তৌফিক এলাহীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনটির উন্নয়নের স্বার্থে পররাষ্ট্র উপদেষ্টার  সদিচ্ছায় অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

রবিবার (২৯ জুন) দুপুরে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার কার্যালয়ে অনুদানের এই টাকা ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন ও ও সাধারণ সম্পাদক মো. রফিকুল হক রফিকের কাছে  হস্তান্তর করে।

উপজেলার এই কৃতি সন্তানের কাছে ব্যক্তিগত ভাবে  রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরে অবকাঠামোগত কিছু সংস্কার উন্নয়নের প্রয়োজনীয়তা থাকলে অর্থাভাবে সেগুলো করা সম্ভব হচ্ছে না বলে জানান।  পররাষ্ট্র উপদেষ্টা ক্লাবে সমস্যাগুলো আমলে নিয়ে উন্নয়নের স্বার্থে স্বেচ্ছাধীন তহবিল থেকে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে নরসিংদীর গণমাধ্যম কর্মীদের এই স্বনামধন্য সংগঠন রায়পুরা প্রেসক্লাবের নামকরণ করা হলো ১৯৮৪ সালের সংগঠনটি অনেকভাবে কার্যক্রম শুরু করে। রায়পুরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাংলাভিশন টেলিভিশন এর প্রধান সম্পাদক ও প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র সাবেক মহা পরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক’র হাত ধরে সংগঠনটি হাটি হাটি পা পা করে ইতিমধ্যে ৪২ বছর পার করেছে। সংগঠনটি প্রতিষ্ঠার ৪২ বছর পার করলেও দীর্ঘ বছেরও অবকাঠামগত আশা অনুরূপ উন্নতি হয়নি। উপজেলার সর্ববৃহৎ গণমাধ্যম সংগঠনের সদস্য সংখ্যা ৪৪ জন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com