সব
facebook raytahost.com
রায়পুরার মেঘনা নদীতে পান্থশালা-সায়দাবাদ ব্রীজ নির্মাণ এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল | Holypennews

রায়পুরার মেঘনা নদীতে পান্থশালা-সায়দাবাদ ব্রীজ নির্মাণ এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

রায়পুরার মেঘনা নদীতে পান্থশালা-সায়দাবাদ ব্রীজ নির্মাণ এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

মো. ফরিদ উদ্দিন

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বীজ নির্মাণ এলাকা পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল। বুধবার (২৫ জুন) উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা হতে সায়দাবাদ পর্যন্ত মেঘনা নদীর উপর ব্রিজ নির্মাণ এলাকা পরিদর্শনে আসেন চীন প্রতিনিধিসহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

চীন সরকারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের ডেপুটি প্রধান প্রকৌশলী মি. জিয়া সাইয়ের নেতৃত্বে ব্রীজ নির্মাণে এলাকা পরিদর্শন করেছেন একটি অভিজ্ঞ দল। এসময় চীন সরকারের প্রতিনিধি ও ব্যবস্থাপক মি. ইউ জিকুইং উপস্থিত ছিলেন।

এসময় পান্থশালা থেকে ট্রলার যোগে মেঘনা নদী পাড় হয়ে সায়দাবাদ ঘাটে নেমে প্রতিনিধি দলের সদস্যরা নদীর চারপাশ পরির্দশন করেন। চীনা প্রতিনিধি দলের সাথে এলাকা পরিদর্শনে আসেন এলজিইডির পরিচালক (ব্রীজ প্রকল্প) প্রকৌশলী মো. ইবাদুর রহমান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, নরসিংদী এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা।

এসময় রায়পুরা উপজেলা প্রকৌশলী মো. সজিব সরকার, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট্য ঠিকাদার নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক বশির আহম্মদ মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা রিপোর্টার ক্লাবের সভাপতি তৌফিকুল হক, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক মো. মিলন মিয়া, উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রায়পুরার পান্থশালা এলাকায় মেঘনা নদীর উপর একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৬ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। চর এলাকার মানুষ প্রতিদিন
জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় দিয়ে পারাপার হতে হয়েছে। এই ব্রিজটি নির্মাণ হলে পাল্টে যাবে উপজেলা ওই ৬টি ইউনিয়নের বাসিন্দাদের পাল্টে যাবে জীবন-জীবিকাসহ অর্থনীতির চাকা।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, নদীবেষ্টিত রায়পুরা মেঘনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হলে বদলে যাবে অত্র এলাকার চিত্র, কমবে অপরাধও। আশাকরি অতি শীঘ্রই রায়পুরা মেঘনা নদীর উপর ব্রীজ নির্মিত হবে। ফলে লাগব হবে কয়েক লাখ মানুষের দুঃখ কষ্ট। চর আর টান বলে আর কোন ব্যবধান থাকবেনা। আমরা সকলে মিলে-মিশে একটা প্লাটফর্মে বসবাস করবো ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com