সব
facebook raytahost.com
যশোরে ট্রাক চাপায় ৩ কলেজ ছাত্র নিহত | Holypennews

যশোরে ট্রাক চাপায় ৩ কলেজ ছাত্র নিহত

যশোরে ট্রাক চাপায় ৩ কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

যশোরে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই কলেজছাত্র। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদরের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সালমান হোসেন (১৯)।

নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, বৃহস্পতিবার (৬ অক্টোবর) তার ভাইয়ের ছেলেসহ চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকায় ঘুরে তারা আজ বাড়ি ফিরছিল। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট স্টোন ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেল দুটিকে সামনের দিক থেকে চাপা দিয়ে টেনে হিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যূ হয়। আরেকজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com