সব
facebook raytahost.com
মাধবদীতে ফেনসিডিল ও গাঁজাসহ কারবারি গ্রেপ্তার | Holypennews

মাধবদীতে ফেনসিডিল ও গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

মাধবদীতে ফেনসিডিল ও গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

মনিরুজ্জামান,নরসিংদীঃ

নরসিংদীর মাধবদীতে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪ টি গাজার গাছ সহ রাশেদুল ইসলাম হৃদয়(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর একটি চৌকস দল।

শনিবার(২৩ জুলাই) দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব ১১।

রবিবার দুপুরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব আরো জানায়,তাদের কাছে তথ্যছিল মাধবদী মনোহরপুর গ্রামের কাজল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ রাশেদুল ইসলাম হৃদয়(২৮) র্দীঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে এবং তার কাছে মাদক দ্রব্য রয়েছে এরই প্রেক্ষিতে র‌্যাব ১১ একটি চৌকুস দল কাজল মিয়ার বাড়িতে হানা দিয়ে পাশের কলাবাগানের ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ৩২ পুরিয়া গাঁজা ও ৪টি গাঁজার গাছ সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ রাশেদুল ইসলাম হৃদয় (২৮) একজন চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তার ব্যাপক জনশ্রুতি রয়েছে। উক্ত আসামী অভিনব কৌশলে গাঁজা গাছের চারা রোপন করা থেকে শুরু করে যাবতীয় পরিচর্যা করে আসছিল এবং উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে মাধবদীসহ নরসিংদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com