সব
facebook raytahost.com
বেলাবতে বাজার মনিটরিংয়ে ইউএনও | Holypennews

বেলাবতে বাজার মনিটরিংয়ে ইউএনও

বেলাবতে বাজার মনিটরিংয়ে ইউএনও

বেলাব প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে বিভিন্ন পণ‍্যের ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বেলাব উপজেলা প্রশাসন। শনিবার (১ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা নেতৃত্বে বেলাব বাজার, আমলাব বাজার পরিদর্শন করেন। এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটনও উপস্থিত ছিলেন।।

বেলাব ও আমলাব বাজারের হোটেল-রেস্তুরা, ইফতারের দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান,ফলের দোকান, প্লোট্রি বাজার, কাঁচা বাজার ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়। রমজানকে ঘিরে যেন দাম বাড়ানো না হয় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তিনি প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন। কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com