সব
facebook raytahost.com
বিভিন্ন কর্মসূচির মধ্যিদেয় নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত | Holypennews

বিভিন্ন কর্মসূচির মধ্যিদেয় নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যিদেয় নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি

‘ দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে ছিলো বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর-এর নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়।

পরে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় আদালত প্রাঙ্গনে ফিরে আসে। র‍্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারি, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।

পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর।

সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফুল কবীর নয়ন, জেলা প্রশাসক, মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া, ইফাত মুবিনা ইউসুফ, মোহাম্মদ শাহাদাত হোসেন, নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ.এন.এম মিজানুর রহমান, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আ. মান্নান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ এলিছ জাহান।

এসময় বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যসহ নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কমচারীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলো।

উক্ত আলোচনা সভায় ৩ জন প্যানেল আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। তন্মধ্যে অ্যাড. মোসাঃ ফাতেমা বেগম, অ্যাড. ইশরাত জাহান শম্পা, অ্যাড. মোঃ সালাহ্ উদ্দিন খন্দকার সোহেল।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি স্টল খোলা হয়।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com