সব
facebook raytahost.com
বিএনপি’র কার্যালয় ভাঙচুর মামলায় র‌্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার | Holypennews

বিএনপি’র কার্যালয় ভাঙচুর মামলায় র‌্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বিএনপি’র কার্যালয় ভাঙচুর মামলায় র‌্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

রোববার (১৭ আগষ্ট) দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে ছিলেন।

র‌্যাব-১১ এর উপপরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুরের ব্যাপারে রায়পুরা থানার একটি মামলার ওয়ারেন্ট থাকায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে চৈতন্যা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এসময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয় তারা। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গত ১৪ফেব্রুয়ারী  দানেস মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় র‌্যাব ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেফতার করে

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com