সব
facebook raytahost.com
প্রেম করে বিয়ে, এক বছরের মাথায় তরুণীর গলায় ফাঁস | Holypennews

প্রেম করে বিয়ে, এক বছরের মাথায় তরুণীর গলায় ফাঁস

প্রেম করে বিয়ে, এক বছরের মাথায় তরুণীর গলায় ফাঁস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের বিয়ের এক বছরের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মানসুরা আক্তার অমি (১৮) নামে এক তরুণী।

বুধবার (৯ নভেম্বর) সকালে ফতুল্লার সস্তাপুর এলাকার শশুরের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মানসুরা আক্তার কুমিল্লার বুড়িচং থানার হোসেনপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী হাসিবুল হাসান হৃদয় (১৯) মাদারীপুরের শিবচর থানার মোজাফফরপুর গ্রামের হজরত আলীর ছেলে।

হজরত আলী সপরিবারে ফতুল্লার সস্তাপুর এলাকায় ভাড়া বসায় থাকতেন।

মানসুরার শ্বশুর হজরত আলী জানান, হৃদয় একাদশ শ্রেণির ছাত্র। ২০২১ সালে ফেসবুকের মাধ্যমে মানসুরার সাথে হৃদয়ের পরিচয় হয়। পরে তারা প্রেমে জড়িয়ে একপর্যায়ে পালিয়ে যায়। তাদের খুঁজে বের করে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। তবে, মানসুরার আত্মহত্যার কারণ জানেন না তিনি।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com