সব
facebook raytahost.com
পারিবারিক কলোহে স্ত্রী অভিমান করে অটোরিকশা চালকের গলায় ফাঁস | Holypennews

পারিবারিক কলোহে স্ত্রী অভিমান করে অটোরিকশা চালকের গলায় ফাঁস

পারিবারিক কলোহে স্ত্রী অভিমান করে অটোরিকশা চালকের গলায় ফাঁস

পলাশ প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা এগারটায় ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

নিহত ফয়সাল ফুলদিরটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফয়সাল মানসিক রোগী ছিলেন। তার সংসারের সাত বছরের এক ছেলে, চার বছরের এক কন্যা ও স্ত্রী রয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে ফয়সাল স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে মারধর করে আহত করে।

পরে তিনি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় আহত স্ত্রীকে। সেখানে চিকিৎসা শেষে মধ্যরাতে তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে ঘরে ফিরে আসেননি ফয়সাল। রাতের কোন এক সময় বাড়ির উঠানের সামনের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির আশে পাশের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ইউসুফ মিয়া জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন ফয়সাল। মাঝে মাঝে ভালো থাকতেন আবার অসুস্থও থাকতেন। স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া হতো তার। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে তাদের বাড়ির উঠানের পাশের একটি আম গাছের ডালের সাথে মেয়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন ফয়সাল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com