নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
চারটি ভাতৃপ্রতিম সংগঠন- হ্যান্ডস টুগেদার ইনেশিয়েটিভ (এইচটিআই), রেড রিভার ক্রু (আরআরসি), দ্যা ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাব এর সহযোগিতায় পলিমাটি এ নজরুল জন্মজয়ন্তীর আয়োজন করে
পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার শাহাদাত হোসেন, তর্কশালা ডিবেটিং ক্লাবের সভাপতি ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পলিমাটি’র সাংস্কৃতিক কর্মীরা নৃত্য, কবিতা ও গানের মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করেন। পলিমাটি ও পলিমাটির ভাতৃপ্রতিম ৪টি সংগঠনের প্রায় ২ শতাধিক সদস্যের পাশাপাশি আমন্ত্রিত দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করেন।


