সব
facebook raytahost.com
নূরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জাকারিয়াকে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা | Holypennews

নূরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জাকারিয়াকে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নূরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জাকারিয়াকে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন  নূরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজ পথের অগ্নিমশাল, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও নূরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়াকে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এর সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির সভাপতিত্বে তাঁর সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এর সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৫ টি পৌরসভা ও ৫৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ও মহিষাশুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ জাকারিয়া ও এনামূল হক এর নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com