সব
facebook raytahost.com
নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির পক্ষ থেকে সদস‍্যদের ঈদ উপহার | Holypennews

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির পক্ষ থেকে সদস‍্যদের ঈদ উপহার

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির পক্ষ থেকে সদস‍্যদের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল। এসময় তিনি তার ব‍্যক্তিগত পক্ষ থেকে ক্লাবের উপস্থিত সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
রবিবার  (১ মে) রাতে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ নৈশভোজের আয়োজন করা হয়।
সন্ধ্যার পর পর ক্লাবের সদস্যরা একে একে ক্লাব কার্যালয়ে এসে উপস্থিত হয়। পরে সকলে এই নৈশভোজে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,  সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক হুমায়ূন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শফিউদ্দিন খন্দকার, সাধারণ সদস‍্য নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন, তৌহিদুল ইসলাম খন্দকার, কাজী রুনা লায়লা, মো: রুবেল মিয়া ও মো: মনির হোসেন ভূঁইয়া প্রমূখ।
পরে ক্লাবে সভাপতি  কামরুল হাসান সোহেল তার ব‍্যক্তিগত পক্ষ থেকে উপস্থিত সদস‍্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এর আগে ক্লাবের সাফল‍্য ও সকল সদস‍্যদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com