সব
facebook raytahost.com
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আরমানউল্লা ভুইয়ার জানাজা ও দাফন সম্পন্ন | Holypennews

নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আরমানউল্লা ভুইয়ার জানাজা ও দাফন সম্পন্ন

নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আরমানউল্লা ভুইয়ার জানাজা ও দাফন সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আরমানউল্লা ভুইয়ার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ আগস্ট) বাদ আসর নরসিংদীর চিনিশপুর ঐতিহাসিক ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বুধবার ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছু যাবত কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যূকালে নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা মরহুম আরমানউল্লা ভূঁইয়ার বয়স হয়েছিল (৭২) বছর। মৃত্যূকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আরমানউল্লা ভূঁইয়ার জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, সহ সভাপতি অ্যাড. আব্দুল বাসেদ, হারুণ অর রশিদ, বিজি রশিদ নওশের, আকবর হোসেন, আমিনুল ইসলাম বাচ্চু, ফারুখ উদ্দিন ভূঁইয়া,  খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসীন হোসা্ইন বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা ও উপজেলার   বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন  বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, মরহুমের ছেলে নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়া ও তার বড় ভাই শরিফ হাসান ভূঁইয়া।

মরহুম আরমানউল্লা ভূঁইয়ার নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূঁইয়ার বাবা। তিনি নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি নরসিংদী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com