সব
facebook raytahost.com
নরসিংদীর শহরতলীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার | Holypennews

নরসিংদীর শহরতলীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

নরসিংদীর শহরতলীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

মাজহারুল ইসলাম রাসেল

নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে আশরাফুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস‍্যরা। শনিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া সোনাতলা এলাকার নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই শিশু মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু আশরাফুল একই এলাকার আলফাজ মিয়া ও আম্বিয়া বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, সকালের নাস্তা গেয়ে বাড়ির উঠানে খেলছিল শিশু আশরাফুল। সকাল সাড়ে ১০টার পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার মা। এক পর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংকে এক শিশুর লাশ পড়ে আছে। এসময় স্থানীয়রা ত্রিপল নাইনে ফোন করেন। এতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগসহ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাংকের ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। পরে শিশুটির মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করেন।

নির্মাণাধীন বাড়িটির প্রতিবেশি জরিনা বেগম জানান, ৮-১০ বছরের এক মেয়ে শিশুকে অপর এক ছোট শিশুকে নিয়ে নির্মাণাধীন বাড়িটির পাশে দাড়িয়ে থাকতে দেখেন। পরে তিনি গোসল শেষে বের হয়ে তার বাড়ির পাশ দিয়ে মেয়ে শিশুটিকে একা দৌড়ে যেতে দেখেন।

শিশুটির মা আম্বিয়া বেগম বলেন, কয়েকদিন আগে পাশের বাড়ির ভাড়াটিয়া ৮-১০ বছরের এক মেয়ের সাথে তার বড় ছেলের কথা কাটাকাটি হয়। এসময় মেয়েটি তার ছেলেকে থাপ্পড় দেয়। শনিবার সকালে ওই মেয়েকে তার বাড়ির পাশে ঘুরতে দেখা গিয়েছিল। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কীভাবে তার ছোট ছেলে গেল তা বুঝতে পারছেন না তিনি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করে বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বলা যাবে শিশুটি কীভাবে মারা গেল।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com