সব
facebook raytahost.com
নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি থেকে ১৬ জনের পদত্যাগ | Holypennews

নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি থেকে ১৬ জনের পদত্যাগ

নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি থেকে ১৬ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীতে কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে ১৬ জন সদস্যের পদত্যাগের ঘটনা ঘটেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১ নং যূগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অনলাইনে প্রকাশিত এক চিঠিতে গত ০৬/০৯/২৩ ইং তারিখে মোঃ শাহান উল্লা শাহান ও শহিদুজ্জামান অপুর স্বাক্ষরে ৩৩ সদস্য বিশিষ্ট কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে বলে জানতে পারি। আমাদের কারো সাথে কোন প্রকার আলোচনা ও যোগাযোগ না করেই উক্ত কমিটির বিভিন্ন পদে আমাদের নাম অন্তর্ভূক্ত করে।
মাধবদী থানা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব দাবিদার শাহানউল্লাহ ও শহীদুজ্জামান অপু সমর্থিত যে কমিটি ইতোপূর্বে ঘোষণা করা হয়েছে তা নরসিংদী জেলা যুবদল কর্তৃক অনুমদিত কমিটি নয় বিধায় তাদের দেওয়া কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম।
সেইসাথে আমরা নিম্ন স্বাক্ষরকারী ১৬ জন সদস্য কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় – সজ্ঞানে পদত্যাগ করলাম।
সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় যারা পদত্যাগ করেছেন তারা হলেন,মোঃ খোকন আহমেদ জয়, মোঃ নাছির উদ্দিন মোক্তার, মোঃ এইচ এম আলামিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ আল আমিন মিয়া, আয়নল হক, মোঃ রবিন মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ আরজুমান, মোঃ শামিম, মোঃ মেহেদী হাসান, মোঃ মোতালিব মিয়া, মেহেদী হাসান রবিন, শুভ্র প্রমুখ।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com