সব
facebook raytahost.com
নরসিংদীর আলোকবালী ইউপির ৭ নং ওয়ার্ডে সা. সদস্য পদে উপ নির্বাচন | Holypennews

নরসিংদীর আলোকবালী ইউপির ৭ নং ওয়ার্ডে সা. সদস্য পদে উপ নির্বাচন

নরসিংদীর আলোকবালী ইউপির ৭ নং ওয়ার্ডে সা. সদস্য পদে উপ নির্বাচন

আবুল কাশেম
নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউপিতে উপনির্বাচনের ৭ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে ভ্যানগাড়ি প্রতীকে আব্দুল হান্নান মিয়া বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। বুধবার (২ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এই উপনির্বাচনী অনুষ্ঠিত হয়। কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে আলোকবালী ইউনিয়নের মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় কোন রকম বিরতি ছাড়া একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। ইভিএম পদ্ধতিতে আলোকবালী ইউনিয়নে এই প্রথম অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার রিপন চন্দ্র সরকার জানায়, উপনির্বাচনে ইউপি সদস্য পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন ভ্যানগাড়ি প্রতীকের আব্দুল হান্নান মিয়া ও ফুটবল প্রতীকের রায়হান মিয়া আলোকবালী ইউপির ৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ৯২৪ জন। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬৯৪ জন নারী পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এরমধ্যে ভ্যান গাড়ি পথিকের আব্দুল হান্নান মিয়া ৬৭৭ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে। অপর প্রার্থী রায়হান মিয়া পায় মাত্র ১৭ ভোট। এখানে উল্লেখ্য যে, নির্বাচনের দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ফুটবল প্রতীকের রায়হান মিয়া ও তার কর্মী সমর্থকরা বেশ কয়েকমাস যাবত এলাকা ছাড়া। তারা এলাকায় না থাকায় নির্বাচন ছিল অনেকটা এক পেশি। ভোট কেন্দ্রে ভোটগ্রহণ কালে ফুটবল মার্কার কোন পুলিং এজেন্ট দেখা যায়নি। এর আগে বিগত বছরের ১১ নভেম্বর আলোক বালী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৭ নং ওয়ার্ডে সদস্য পদে নায়েব আলী জয়লাভ করলেও মামলার জটিলতার কারনে তার সদস্য পদ বাতিল করা হলে উক্ত ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়। যার ফলে বুধবার এই ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com