সব
facebook raytahost.com
নরসিংদীতে ৩ উপজেলার ৪৪০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান | Holypennews

নরসিংদীতে ৩ উপজেলার ৪৪০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান

নরসিংদীতে ৩ উপজেলার ৪৪০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ৪৪০ জন  গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর)  বিকেলে মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলার প্রথম দফায় তিন উপজেলার ৪৪টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশগণের দায়িত্ব পালন সহজীকরণের জন্য এসব বাইসাইকেল বিতরণ করা হয়।  জেলার ৬ উপজেলার মধ্যে প্রথম দফায় তিন উপজেলা মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার ৪৪টি ইউনিয়নের ৪৪০ জন নারী ও পুরুষ গ্রামপুলিশকে বাইসাইকেল দেয়া হয়েছে।  পরবর্তীতে বাকী পলাশ, শিবপুর ও সদর উপজেলার গ্রামপুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।
আনুষ্ঠানিকভাবে বিতরণ অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান স্থানীয় গ্রাম পুলিশদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন। এসময় তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com