সব
facebook raytahost.com
নরসিংদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | Holypennews

নরসিংদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সিফাত হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের রাস্তার পাশে আমগাছ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিফাত ভূইয়ম গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে মাধবদীর পাকিজা টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন।
নিহত সিফাতের মামি শাহনাজ বেগম জানান, ভোরে ফজরের নামজের পর সিফাত বাড়ি থেকে হাঁটতে বের হন।  সকালের দিকে বাড়ির সামনে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় সিফাতকে দেখতে পান তিনি। পরে মাধবদী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মাধবদী থানার সহকারী পরিদর্শক (এসআই) মুরাদ আহমেদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানায়,  যুবকের মরদেহ গাছে ঝুলছে এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
#

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com