সব
facebook raytahost.com
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত | Holypennews

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ৭৫’র ১৫  আগস্ট ঘাতকের বুলেটে নিহত শেখ রাসেল’র জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের প্রশাসনের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয় বাংলা চত্বরে স্থাপিত শেখ রাসেল’র প্রতিকৃতিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।
পরবর্তীতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শিশু শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নরসিংদীর সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক আবু নাঈম মো. মারুফ খানের নেতৃত্বে বের হওয়া র‍্যালিতে  অংশ নেয় পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম,  সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী ও নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯  তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com