সব
facebook raytahost.com
নরসিংদীতে ভয়াভহ ভূমিকম্পে ২ জনের মৃত্যূ; আহত শতাধিক | Holypennews

নরসিংদীতে ভয়াভহ ভূমিকম্পে ২ জনের মৃত্যূ; আহত শতাধিক

নরসিংদীতে ভয়াভহ ভূমিকম্পে ২ জনের মৃত্যূ; আহত শতাধিক

নরসিংদী প্রতিনিধি

ভয়াভহ ভূমিকম্পে নরসিংদীতে দুইজনের মৃত্যূর খবর পাওয়া গেছে। এছাড়া এসময় জেলার বিভিন্ন স্থানে আহত হয়েছে শতাধিক।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে ওমর (১০) নামে একটি শিশু ও পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে কাজেম আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা ভবনের ওপর পড়লে আহত হন ওমর ও তার বাবা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। অপরদিকে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধ কাজেম আলী মারা গেছেন।

এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল নরসিংদী সদর উপজেলার মাধবদীতে।

ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা জেলাসহ আশপাশের জেলা। মুহূর্তেই মানুষ হুড়োহুড়ি করে রাস্তায় বেরিয়ে আসেন। বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও বিভিন্ন ভবনে ছোট বড় ফাটল দেখা দিয়েছে।

এদিকে জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় আহত শতাধিক মানুষ নরসিংদী জেলা ও সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়।

পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ বলে জানা গেছে।

অন্যদিকে পলাশ উপজেলা সারকারখানার ভেতরের পুরাতন একটি ভবনে ফাটল দেখা দিয়েছে।

এদিকে ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

এসময় তারা আহতদের খোঁজ খবর নেন। পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ভূমিকম্পে জেলায় বিভিন্ন জায়গায় আহত হওয়ার খবর পেয়েছি। আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। পুলিশ তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে।

কাজেম আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com