সব
facebook raytahost.com
নরসিংদীতে বিএনপির ২৬ জনের নাম উল্লেখপূর্বক ৭০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা | Holypennews

নরসিংদীতে বিএনপির ২৬ জনের নাম উল্লেখপূর্বক ৭০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

নরসিংদীতে বিএনপির ২৬ জনের নাম উল্লেখপূর্বক ৭০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৪০-৫০ জনসহ বিএনপির প্রায় ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে সদর মডেল থানার উপ পরিদর্শক মো: মনির হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় এজাহারে বলা হয়, আসামীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষতিসাধন, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান, সরকারী সম্পত্তির ক্ষতি সাধন ও নাশকতা সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে উদ্ধারকৃত বিষ্ফোরকদ্রব্য ও ককটেল নিজেদের হেফাজতে রেখেছিল। এছাড়া সরকারী কর্মচারীদের কর্তব্য কর্ম সম্পাদনে বাধাদানের উদ্দেশ্যে আক্রমন করতঃ অপরাধমূলক বল প্রয়োগ ও সরকারী কাজে বাধাদান করে। যা ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইন এর ৪/৬ ধারা তৎসহ পেনাল কোড ১৮৬/৩৫৩ ধারার অপরাধ।

মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে ১টি রিভলবারসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে আটক করে। পরে রিভলবারটি লাইসেন্সকৃত বলে জানতে পারে পুলিশ। একই সময় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়ক থেকে বস্তায় রাখা ককটেল সদৃশ সরঞ্জাম ও ছাদ থেকে মশালে ব্যবহৃত বেশ কিছু সংখ্যক লাঠি জব্দ করা হয়।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com