সব
facebook raytahost.com
নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক | Holypennews

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদী প্রতিনিধি

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। এতে নরসিংদীর পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুনকে। আর নরসিংদীর বর্তমান পুলিশ সুপার মেনহাজুল আলম দায়িত্ব পালন করবেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে।

বুধবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুবুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এর আগে ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের উদ্দেশ্যে লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপি চূড়ান্ত করা হয়। লটারি প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুলিশ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নরসিংদী পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া মো. আব্দুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস ক্যাডার। তিনি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।

নতুন পদায়নে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন ন আব্দুল্লাহ আল ফারুক। তিনি এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়-জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস এ পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। নোয়াখালী জেলায় যোগদানের পূর্বে তিনি কমান্ডেন্ট, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীতে কর্মরত ছিলেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com