সব
facebook raytahost.com
নরসিংদীতে দেশ টিভির সাংবাদিকের উপর দূর্বৃত্তদের হামলা | Holypennews

নরসিংদীতে দেশ টিভির সাংবাদিকের উপর দূর্বৃত্তদের হামলা

নরসিংদীতে দেশ টিভির সাংবাদিকের উপর দূর্বৃত্তদের হামলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় সাংবাদিক আকরাম হোসেন। এঘটনার পর পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।

সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় আমার পরিবার নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এসময় অজ্ঞাতনামা ৩ জন দূর্বৃত্ত সেখানে এসে তাদের পরিহিত শার্টের পিছন থেকে ধারালো চাপাতি বের করে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। আমি সরেয় গেলে উক্ত কোপ আমার ব্যবহৃত গাড়ীর বাম পাশের দরজায় লেগে তা ক্ষতিগ্রস্থ হয়।

পরবর্তীতে আমাকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পূনরায় চাপাতি দিয়া কোপ দিতে চাইলে আমি সামনে বাধা হয়ে দাঁড়াই। এসময় তারা আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকি দেয়। এসময় উপস্থিত লোকজন আমাদেরকে রক্ষার জন্য আগাইয়া আসিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সিএনজি পাম্পের পাশের রেস্টুরেন্টের সিসি টিভির ফুটেজে দেখা যায়, রাত পৌনে ১০টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে মহাসড়কের পাশের ওই রেস্টুরেন্টের সামনে গাড়ী থেকে নেমে অবস্থান করছিলোন তারা। এসময় মুখে কাপড় বাধা অবস্থায় আচমকা সশস্ত্র তিন যুবক এসে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তা গাড়িতে লাগে। পরে আবার তারা হামলার চেষ্টা চালায়। এসময় আশেপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই স্থান ত্যাগ করে দূর্বৃত্তরা।

এঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন। তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে দাবি জানান।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com