সব
facebook raytahost.com
নরসিংদীতে তৃণমূল ও পথচারীদের সৌজন্যে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল | Holypennews

নরসিংদীতে তৃণমূল ও পথচারীদের সৌজন্যে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

নরসিংদীতে তৃণমূল ও পথচারীদের সৌজন্যে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে তৃণমূল নেতৃবৃন্দ ও পথচারীদের সৌজন্যে জেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে জেলা শহরের ভেলানগর ভৈরব বাসস্ট্যান্ডে এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন।

নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি হাসনাৎ কবির লুকমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকবর হোসেন  ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অব বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন, নরসিংদী শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রিপন।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী পৌর শহরের ১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রায়হান হোসেন, সহ সম্পাদক ডা. লুৎফর রহমান, জেলা যুবদল সদস্য আশিষ কুমার সম্ভু বর্মণ, নুরুল আমিন, টিটু ও ডাক্তার দীপু প্রমূখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

পরে উপস্থিত তৃনমূল নেতৃবৃন্দ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com