সব
facebook raytahost.com
নরসিংদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার | Holypennews

নরসিংদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

নরসিংদীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারের খবর এলাকায় পৌঁছালে খুশিতে তারা মিষ্টি বিতরণ করে।

গ্রেফতারকৃত আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব‍্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ জানায়, সাহপ্রতাপ এলাকায় দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযনে পুলিশ ইউপি সদস‍্য আতাউরকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এসময় তার শরির তল্লাশী করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিষ্ট ছিল। তার ক্ষমতার দাপটের কারণে কেউ কথা বলতে পারতোনা।

স্থাসীয়রা বাসিন্দা মো: ইমতিয়াজ রহমান বলেন, আতাউর ইউপি সদস্যের হওয়ায় এলাকায় দাপট দেখিয়ে এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ভূমিদস্যুতা করে সাধারন ইউনিয়নবাসীকে হয়রানি করে আসছে। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি । তার গ্রেফতার খবর পেয়ে আমরা এলাকায় মিষ্টি বিতরণ করেছি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নরসিংদীতে দুইটি আসনের ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বছরের প্রথমদিন  হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

বছরের প্রথমদিন হাতে নতুন বই পেয়ে খুশি যেন ধরেনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় কাজী শরিফুলের প্রার্থীতা বাতিল

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

রাঙ্গুনিয়ায় সরকারি অফিসে ঢুকে ফেসবুকে লাইভ; আন্দোলনরত স্বাস্থ্য সহকারীদের অপদস্থ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতের সুনাম অর্জন করেছেন : ডা. জাহিদ

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

নরসিংদী জেলা কৃষকলীগের সা. সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রিপন গ্রেফতার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com