সব
facebook raytahost.com
জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৩ জন | Holypennews

জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৩ জন

জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৩ জন

নিজস্ব প্রতিবেদক

গত জুলাই মাসে ৫১১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৩ জন। আহত হয়েছেন ১ হাজার ২৫৬ জন। ১৮৮ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৩ জন। ৩৬ দশমিক ৭৯ শতাংশ দুর্ঘটনায় মোটরসাইকেলের সংশ্লিষ্টতা ছিল। ৩১ দশমিক ৯৩ শতাংশ প্রাণহানির কারণ মোটরসাইকেল।

সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই মাসে ১৪৬ জন পথচারী নিহত হয়েছেন। প্রাণ গেছে ৭৮ জন চালক ও পরিবহন শ্রমিকের। একই মাসে ৩৩ রেল দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। ১৪ নৌ দুর্ঘটনায় মারা গেছেন ১৬ জন। একজন নিখোঁজ আছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের খবরের ভিত্তিতে পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

এতে বলা হয়, জুলাইয়ে নিহতদের ৪৯ জন ছিলেন বাসযাত্রী। ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপে আরোহী ছিলেন ৩৬ জন। ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, ম্যাক্সি ও লেগুনা-সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে তৈরি নছিমন-ভটভটি-টমটম-লাটাহাম্বা দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২ জন। ৯৮টি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে, ২১৭টি ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪৪টির কারণ পথচারীকে চাপা অথবা ধাক্কা দেওয়ায়। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৮৮৭। এর মধ্যে সর্বোচ্চ ১৯৭টি মোটরসাইকেল। দুর্ঘটনার জন্য ১০টি কারণ চিহ্নিত করে তা রোধে ১০ দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com