সব
facebook raytahost.com
গণহত্যা দিবসে নরসিংদীতে "মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা | Holypennews

গণহত্যা দিবসে নরসিংদীতে “মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

গণহত্যা দিবসে নরসিংদীতে “মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

মানবেন্ড রায়
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে নরসিংদী সদর মডেল থানা অডিটোরিয়ামে নরসিংদী জেলা পুলিশ ও সেক্টর কমান্ডার্স ফোরাম’ মুক্তিযুদ্ধ’-৭১’র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী,, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মো:আলী, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মোতালিব পাঠান, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক হুমায়ূন কবির শাহ, সাবেক সভাপতি মাখন দাস প্রমুখ।
এসময়  মুক্তিযোদ্ধা, সুধীজন, ছাত্রলীগের নেতা-কর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতেই ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সে পাক বাহিনীর গুলিতে শহীদ হওয়া পুলিশ বাহিনীর সদস্যদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন  করা হয়।
পরে বক্তারা ২৫ মার্চ কালোরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রথম বুলেট ছোড়া হয়েছিল উল্লেখ করে দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ পুলিশের ২৫ মার্চ কালোরাত্রি থেকে শুরু করে মহান স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের গৌরবময় বীরত্বের নানা ঘটনা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com