সব
facebook raytahost.com
কাজ করছেন না বলেই মেশিন নষ্ট; কাজ না করলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী | Holypennews

কাজ করছেন না বলেই মেশিন নষ্ট; কাজ না করলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কাজ করছেন না বলেই মেশিন নষ্ট; কাজ না করলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চট্টগ্রামের বিভিন্ন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আপনারা ঠিকমতো কাজ করছেন না বলেই মেশিন নষ্ট। কাজ না করলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।’ তিনি রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় বিভিন্ন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে মেশিন নষ্ট থাকার তথ্য জেনে সংশ্লিষ্টদের উদ্দেশ‍্য করে একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মেশিন নষ্ট বা ঠিক করা যায়নি, এ ধরনের অজুহাত মেনে নেওয়া হবে না। স্বস্থ্য বিভাগের ৮০ ভাগ দুর্নাম হয় উপজেলা থেকে। তবে করোনার টিকা প্রদানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অনেক ভালো কাজ করেছেন। ফলে স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি পেয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট থাকায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা আন্তরিক হলে কোনো মেশিন নষ্ট থাকে না। হাসপাতাল চালু রাখা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব। যারা কাজ করবে না, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার স্বাস্থ্য সেবার চিত্র তুলে ধরেন চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, তিন পার্বত্য জেলার সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সারাদেশের স্বাস্থ্য সহকারীরা; বন্ধ আছে টিকাদান কার্যক্রম

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সারাদেশের স্বাস্থ্য সহকারীরা; বন্ধ আছে টিকাদান কার্যক্রম

রাহা মনির রক্তের দাগ না শুকাতেই বিনোদনে মেতেছে ড্যাব, সাস-স্বাচিপ এর চিকিৎসকরা

রাহা মনির রক্তের দাগ না শুকাতেই বিনোদনে মেতেছে ড্যাব, সাস-স্বাচিপ এর চিকিৎসকরা

নরসিংদীতে হাসপাতালে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু; দুই চিকিৎসক আটক

নরসিংদীতে হাসপাতালে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু; দুই চিকিৎসক আটক

এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান

এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান

ঈদের ছুটিতেও চালু ছিল পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা

ঈদের ছুটিতেও চালু ছিল পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি সেবা

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com