সব
facebook raytahost.com
কন্যাসন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন | Holypennews

কন্যাসন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

কন্যাসন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক

প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।

এর আগে ৭ সেপ্টেম্বর বিকালে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং।

এর আগে জানানো হয়েছিল দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তার আগেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

দীপিকার বেবিবাম্প প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল- কন্যা হবে নাকি পুত্র! রবিবার দীপিকা জন্ম দিলেন কন্যাসন্তানের। সমাজমাধ্যমে সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেনি তারকা দম্পতি।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা : রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ভক্তদের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানায় তারকা-দম্পতি।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে পরিশীলন সাহিত্য সংস্কৃতি পরিষদের বর্ষাবরণ

নরসিংদীতে পরিশীলন সাহিত্য সংস্কৃতি পরিষদের বর্ষাবরণ

ময়মনসিংহে ‘তাণ্ডব’ কালে কারিগরি ত্রুটি, ছায়াবাণী হলে ভাঙচুর-লুট

ময়মনসিংহে ‘তাণ্ডব’ কালে কারিগরি ত্রুটি, ছায়াবাণী হলে ভাঙচুর-লুট

অপরাধ করেও  ধর্ষক কীভাবে জামিন পায়; শবনম ফারিয়ার

অপরাধ করেও ধর্ষক কীভাবে জামিন পায়; শবনম ফারিয়ার

পলিমাটির আয়োজনে রাজশাহীতে জাতীয় কবির জন্মজয়ন্তী

পলিমাটির আয়োজনে রাজশাহীতে জাতীয় কবির জন্মজয়ন্তী

স্যার আমাকে রুমে ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভিডিও দেখায়

স্যার আমাকে রুমে ডেকে নিয়ে প্রভা আপুর একটি ভিডিও দেখায়

বাংলাদেশ দলের হারে ফেসবুকে খেলা না দেখার ঘোষণা শবনম ফারিয়ার

বাংলাদেশ দলের হারে ফেসবুকে খেলা না দেখার ঘোষণা শবনম ফারিয়ার

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com