সব
facebook raytahost.com
উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন | Holypennews

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সভাপতি মাখন সম্পাদক পলাশ নির্বাচিত

নরসিংদী প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাখন দাস সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিরতিহীন বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে ৬১টি ভোটের বিপরীতে সংগঠনের ৫৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মোট ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহ সভাপতি পদে দুইজন সদস্যকে নির্বাচিত করা হয়। সহ সভাপতি পদে নির্বাচিতরা হলেন দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক যে আনোয়ার কামাল ও নরসিংদী খবর পত্রিকার বার্তা সম্পাদক হলধর দাস। উভয়ে ৩০ টি করে ভোট পান।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নরসিংদী জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. কাজী নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার এম এ মোমেন মিয়া ও অ্যাড. হাসান খন্দকার।

এর আগে কার্যকরী পরিষদের ১১ টি পদের মধ্যে ৭ টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদগুলোতে নির্বাচিত হন সহ-সম্পাদক পদে দৈনিক সোনালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল এস সোহেল, কোষাধক্ষ্য পদে দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক পদে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন।

সভাপতি পদে নির্বাচিত মাখন দাস বলেন, আমার আজকের এই বিজয় আমি মনে করি জেলার সকল সাংবাদিকদের বিজয়। সাংবাদিকরা আমাকে ভালোবাসে জানি কিন্তু এতোটা ভালোবাসে সেটা জানতাম না। নরসিংদীর সাংবাদিকদের এই ভালোবাসা নির্বাচনের ফলাফলের তার বহিপ্রকাশ হয়েছে। সবাই আমাকে ঋণের জালে আবদ্ধ করলেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের ৩য় দিনেও কর্মবিরতি; প্রতিদিন টিকা থেকে বঞ্চিত মা ও শিশুরা

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীতে নতুন এসপির দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল ফারুক

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে অন্ত:নগর ‘এগারোসিন্দুর’ ট্রেনের যাত্রাবিরতির দাবী

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে; হাসপাতালে চিকিৎসা নেয় ৭০ জন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com